ঢাকা ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
চলন্ত ট্রেন থেকে নারীর ব্যাগ ছিনতাই
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেন ব্রাম্মন বাড়িয়া অতিক্রমকালে চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ নিয়ে ছিনতাইকারীর পালিয় যায়। আজ ২৪ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
চলন্ত ট্রেনে চুরি-ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। অস্ত্রের মুখে যাত্রীর মূল্যবান জিনিসপত্র ছিনতাই বা ঘুমিয়ে থাকা অবস্থায় মালামাল চুরি যাওয়া রোজকার ব্যাপার। তবে এবার রোমহর্ষক ঘটনার ঘটলো সিলেট আন্তঃনগর পারাবত ট্রেনে । মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে চাদে উঠে নেমে পড়লো ছিনতাইকারী।
এক যুবকসহ বেশ কয়েকজন। এমন সময় হঠাৎ চলন্ত ট্রেনে চাদ থেকে জানালার দিকে এক ছিনতাইকারী উঠে এল চলন্ত ট্রেনে। উঠেই নারীর হাত ধরে টানতে লাগল জানালার দিকে।
চিৎকার করে উঠলেন ওই নারী। তা দেখে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বাকিরা নারীকে টেনে ধরলেন। এর মধ্যেই ওই নারীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেমে যায় ওই ছিনতাইকারী। ব্যাগে ছিল দুটো মোবাইল নগদ টাকা ও বাড়ির দলিল। মহিলার সাথে থাকা ১১জন ঢাকা নারায়ণগঞ্জ থেকে সিলেট জাফলং বেড়াতে আসছিলো। বেড়ানো শেষে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech