ঢাকা | |
প্রকাশিত: 8:55 AM, July 24, 2026
শান্তিগঞ্জ উপজেলার পৃর্বপাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩’শ জন চোখের রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। ২৪ জুলাই (শুক্রবার) যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক পৃর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ এর অর্থায়নে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। শাহজালাল আই কেয়ার হসপিটালের সহযোগিতায় চক্ষু ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। রোগীদের মধ্যে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের বাছাই করা হয়। এর মধ্যে দরিদ্র ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন ও ছানি অপারেশনের জন্য সিলেট নগরীর জিন্দাবাজার শাহজালাল চক্ষু হাসপাতালে পাঠানো হবে।আয়োজককারী ফারুক আহমদ জানান, শুধু অপারেশনই নয়, রোগীদের যাতায়াত, প্রয়োজনীয় ওষুধ, চশমা, পথ্যসহ চিকিৎসাসংক্রান্ত সকল ব্যয় আমার পক্ষ থেকে বহন করা হচ্ছে। তিনি আরও জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতেও এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
<span;>এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার শাহেদুর রহমান, শাহ শরীফা, সমাজসবী আকিকুর রহমান, শাহ খালেদ মেম্বার, ইমন আহমেদ, রাজ্জাক, তারেক, ফয়সাল, তোফায়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে অনেক দরিদ্র মানুষ নতুন করে আলো দেখার আশা ফিরে পেয়েছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।
<
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by Nexol BD