ঢাকা ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছাতক উপজেলার ১১ নং গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন, হযরত লাল শাহ (রঃ) মোতাওয়াল্লী, হযরত লাল শাহ (রঃ) সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা নুরাগী, দানবীর গরীবের বন্ধু যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী পীর মতিন মিয়া মনির। এক শুভেচ্ছা বার্তায় মনির মিয়া বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। এসময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে সমাজসেবক ও সক্রিয় নেতৃত্ব হিসেবে বাছির আহমদ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech