ঢাকা | |
প্রকাশিত: 11:54 AM, July 8, 2026
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানী বাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আলোচনার শীর্ষে এসেছেন এম সি কলেজের সাবেক প্রচার সম্পাদক, বিয়ানী বাজার উপজেলা বিএনপির সহ সভাপতি, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শালিস ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সায়েক। পীরে চক গ্রামের বাসিন্দা তিলপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইছবাবুল ইসলাম এর ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানানস্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।সাইফুল ইসলাম সায়েক বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এদিকে স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি তিলপাড়া ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by Nexol BD