সিলেট মহানগর বিএনপি কমিটির আলোচনায় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী ও আজমল বখত চৌধুরী সাদেক

প্রকাশিত: 5:44 PM, October 16, 2026

সিলেট মহানগর বিএনপি কমিটির আলোচনায় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী ও আজমল বখত চৌধুরী সাদেক

সিলেট মহানগর বিএনপির কমিটির আলোচনায় হঠাৎ আলোচনায় সিলেটের বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী ও আজমল বখত চৌধুরী সাদেক।
‎আর এতেই সিলেটের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।
‎স্বপ্ন দেখছে রাজপথের পরীক্ষিত,  আন্দোলন সংগ্রামের মাঠের নেতারা এবার মূল্যায়িত হবেন।
‎তাঁদের আশা এবার আহ্বায়ক পদে মূল্যায়িত হবেন সিলেট শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং সদস্য সচিব হিসেবে আলোচনায় রয়েছেন
‎জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সদস্য ,সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আজমল বক্ত চৌধুরী সাদেক।
‎
সিলেট বিএনপির সিনিয়র নেতাদের বিভিন্ন পদে পদায়ন  হলেও বঞ্চিত থাকেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত আব্দুল কাইয়ুম জালালী পংকী।
‎
‎তবে দলের প্রতি ত্যাগ তিতিক্ষা আর আবদানের কারণে আব্দুল কাইয়ুম জালালী পংকীর প্রতি সিলেটের বিএনপি নেতাকর্মীদের একটা আলাদা টান আছে।
‎
‎বিশেষ করে নগর বিএনপির রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পরিছন্ন রাজনীতির কারনে তাকে আগামীতে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে যোগ্য  মনে করছেন নেতাকর্মীরা।
‎
‎অন্যদিকে সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন সিলেটের ছাত্র রাজনীতির একসময়ের আলোচিত নেতা আজমল বখত চৌধুরী সাদেকের নাম। এই মানুষটি সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দেবাজারে বড় হয়েছেন। নব্বই দশকের ছাত্ররাজনীতিতে আলো ছড়িয়েছেন। এরপর নগর বিএনপির রাজনীতিতে ছিলেন সক্রিয়। মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন, ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ‎স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।
‎
‎টিপাইবাঁধ বিরোধী আন্দোলন, এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলন, ভুয়া ভোটের নির্বাচন প্রতিহত করা সব আন্দোলন সংগ্রামেই ছিলো আজমল বখত সাদেকের সক্রিয় অংশগ্রহন।
‎
‎মিথ্যা, গায়েবি সহ অসংখ্য মামলার আসামী হন।পতিত আওয়ামী সরকারের বিভিন্ন সংস্থার হুমকি ধামকিতে একসময় দেশ ছাড়তে বাধ্য হন।
‎
‎গত জাতীয় নির্বাচনে সিলেটের ধানের শীষ প্রার্থীদের বিজয়ী করতে আজমল বখত সাদেক চষে বেড়িয়েছেন সিলেটের বিভিন্ন নির্বাচনী আসনে।
‎আর এসব কারণে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে ত্যাগী,পরীক্ষিত আব্দুল কাইয়ুম জালালী পংকী ও আজমল চৌধুরী সাদেককে দেখতে চান সিলেটের তৃণমূল নেতাকর্মীরা।
‎

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ