ঢাকা | |
প্রকাশিত: 10:51 AM, July 14, 2026
নোমান জানান, দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় সরকারে জনগণের সেবা করতে চান। এ লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও সালিশ বাণিজ্য প্রতিরোধ, ইন্সাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব নিরসনে উদ্যোগ গ্রহণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নোমান ।
তিনি বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। কুড়ার বাজার ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by Nexol BD