ঢাকা | |
প্রকাশিত: 4:31 PM, October 9, 2026
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বশির আহমেদ চৌধুরীর ছেলে শাহজামান চৌধুরী।স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কঠিন ও সংকটপূর্ণ সময়ে মাঠে থেকে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রাখতে যারা ভূমিকা রেখেছেন, শাহজামান তাঁদের অন্যতম। নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘আমার বাবা মরহুম আলহাজ্ব বশির আহমেদ চৌধুরী বিভিন্ন মেয়াদে এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ৩২ বছর দায়িত্বে ছিলেন । সেই ধারাবাহিকতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি অংশ নিতে চাই। নির্বাচিত হলে এ ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব।’
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by Nexol BD