ঢাকা ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ ।
তিনি উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতসহ ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেধাবী এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে মোহাম্মদ আব্দুল্লা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। এদিকে, প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। জনমতে, তরুণ প্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech