ঢাকা ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬
<span;>আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালপুর ইউপি নির্বাচনে এলাকার জনমতে আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলাম শিকদার। স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি জানান, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে জালালপুর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ইউনিয়নে বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও নির্বাচিত হলে ইউনিয়নকে সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech