ঢাকা ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬
দয়ামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ফজল আহমদ জনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওসমানী নগর উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি, ওসমানী নগর উপজেলা যুবদলের আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা ফজল আহমদ জনি। তিনি জানান আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে দয়ামীর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। রাজনীতি করতে অনেক নির্যাতিত হয়েছি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে সবার সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ইউনিয়নে বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech