সিসিক নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী লিজা চৌধুরী ‎

প্রকাশিত: 4:31 PM, May 31, 2026

সিসিক নির্বাচনে সংরক্ষিত  মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী লিজা চৌধুরী  ‎

সিলেট সিটি কর্পোরেশনের ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে
‎নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী লিজা চৌধুরী । তিনি একজন দক্ষ নারী নেত্রী। ‎নিজের প্রার্থিতা জানান দিয়ে লিজা চৌধুরী সিলেটের নিউজ টুয়েন্টিফোরকে সাক্ষাতে বলেন,  অবহেলিত ৩৭. ৩৮ ও ৩৯ নংওয়ার্ড উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন, নারীদের বেকারত্ব দৃরীকরণে আদর্শ স্মার্ট  ওয়ার্ড হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী  সিলেট সিটি কর্পোরেশ  নির্বাচনে মহিলা  কাউন্সিলর পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি  ৩টি ওয়ার্ড এর মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
তি‌নি আ‌রো ব‌লেন, ওয়ার্ডের সর্বস্তরেের জনসাধারণের নিকটনআমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানের পাশে থেকে মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে  উন্নয়ন  বাস্তবায়ন করার সুযোগ দিন। পরিশেষে আমি লিজা চৌধুরী সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ