নগরীর ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক সন্ত্রাস রোধে মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

নগরীর ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক সন্ত্রাস রোধে মতবিনিময় সভা

নগরীর ঘাসিটুলা পঞ্চায়েত কমিটি আয়োজিত মাদ্রাসা রোড তৎসংলগ্ন এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎ ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল। পঞ্চায়েত কমিটির সদস্য শেখ মঈনুদ্দিন এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি নিরাপদ ও সুন্দর ঘাসিটুলা গড়তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় আগামী প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত পরিবেশে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ছাইদুর রহমান জিবেব, ছাইদুর রহমান বুদুরী, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রিলায়েব সিটির সেক্রেটারী ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান রজব। আর ও বক্তব্য রাখেন, জালাল উদ্দিন শামীম, সাব্বির আহমদ, জিলাল উদ্দিন, রিয়াদ আহমদ বাবুল, পাপলু আহমদ, হুমায়ুন কবির বদরুল, শেখ ফাহিম, মঞ্জুর হোসেন সাদ্দাম, শহিদুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ