ঢাকা ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় জনতা পার্টি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও জেলা সাধারণ সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী, সিলেট মহানগর সভাপতি শফিকুর রহমান, মহিলা সম্পাদিকা শেখ ইয়াসমিন বিনতে বদরী ও মহান মুক্তি যুদ্ধের এম এ জি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech