হবিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে শীতার্ত অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: 3:28 AM, January 24, 2026

হবিগঞ্জ সমিতি সিলেটের  উদ্যোগে শীতার্ত অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের আয়োজনে শীতার্ত ও অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতবস্ত্রের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হবিগঞ্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও স্থানীয় আয়োজকদের উপস্থিতিতে প্রায় ৪২০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটি মানবতার সেবায় কাজ করে আসছে এই সংগঠনের মানবিক কার্যক্রমের অন্যতম প্রেরণা ও পথপ্রদর্শক। সমিতি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবিক দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনায় এবং হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সহযোগিত অধ্যাপক একেএম মাহমুদুল আলম মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, যুক্তরাজ্য গ্রেটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শামীম, আবু তাহের চৌধুরী, একে আজাদ শিপার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, এম ডি আউয়াল, হোসেন আহমদ প্রমুখ।
প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। হবিগঞ্জ সমিতি সিলেট ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এছাড়া স্থানীয়রা হবিগঞ্জ সমিতি সিলেটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সংগঠন সমাজে আরও বেশি প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়। প্রেস- বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ