ঢাকা | |
প্রকাশিত: 5:57 PM, October 8, 2026
রিপোর্ট এম ইজাজুল হক ইজাজ সিলেটঃ
আসন্ন কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় পুরো ইউনিয়ন জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তবে সার্বিক আলোচনা ও জনমতের বিচারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রণিখাইর ইউনিয়ন বিএনপির দুবারের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্রদল নেতা কয়েছ আহমদ। এলাকায় একজন শিক্ষিত, মার্জিত ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন তাকে নিয়েই চলছে জোরালো আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, তিনি একজন সৎ ও আদর্শবান পরিবারের সন্তান। নিজস্ব মিষ্টিভাষী আচরণ এবং দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণে সব বয়সের মানুষের কাছেই তিনি সমান গ্রহণযোগ্য।
এলাকার প্রবীণ নাগরিকদের ভাষ্যমতে, রণিখাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। সেদিক থেকে তরুণ ও উদীয়মান নেতা কয়েছ আহমদকে ঘিরে এলাকাবাসী নতুন পরিবর্তনের প্রত্যাশা করছেন। নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে কয়েছ আহমদকে মুঠোফোনে পাওয়া যায়নি তবে জনমতে এগিয়ে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কয়েছের সমর্থনে জনমত ততই শক্তিশালী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by Nexol BD