ঢাকা ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও শ্রমিক বান্ধব নেতা শাহ আব্দুল জব্বার।
তিনি ২নং জৈন্তাপুর ইউনিয়ন এর আসামপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। তার পিতা মো. বাম্পার কবির অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবার অংশগ্রহণ করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পিতার আদর্শকে ধারণ করে আব্দুল জব্বার বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ২নং জৈন্তাপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে শাহ আব্দুল জব্বার ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech