ঢাকা [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:15 PM, October 30, 2024
এম ইজাজুল হক ইজাজ সিলেট
সমাজ সেবায় গৌরবমায় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরুপ রাখায় সোসিয় ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট এর এক্্িরকিউটিব ডাইরেক্টর মোহাম্মদ রেজাউল করিম হিরন ও তাঁর সহধর্মিনী সিলেট নগরীর উপশহর নলেজ হারবাল স্কুল এন্ড কলেজের পরিচালক ও শিক্ষিকা শিক্ষা ক্ষেত্রে গৌরবময় অবদান রাখায় রিদওয়ানা তাবাসসুম বর্ণা জন্য শেরেবাংলা সম্মাননা পদকে ভূষিত হলেন ।
বুধবার ( ৩০ অক্টোবর) বিকেলে ঢাকা পুরানা পল্টন জাতীয় ক্রীড়া ভবন এনএসসি টাওয়ার পুষ্পাদাম থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে ‘অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা জন্মবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেটের দম্পতিদের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোট এর বিচারপতি বীরমুক্তিযোদ্ধা মীর হাসমত আলী তাদেও হাতে সম্মাননা পদক তুলে দেন। ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরজাদা শহীদুল হারুন। ধর্মমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech