ঢাকা ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর কনসালটেন্ট, দেশের বিশিষ্ট কার্ডিওলজি প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন বলেছেন, চিকিৎসার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র একটি যুগান্তকারী পদক্ষেপ। আমার বাবার স্বপ্ন ছিল এলাকার মানুষের সেবা করার। বাবার স্বপ্ন পূরণের জন্য এখানে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করেছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেবা গ্রহণ করাতে নিজেকে ধন্য মনে করছি। রোগীরা যাতে সর্বাধুনিক চিকিৎসা সেবা পায় তাহা সু- নিশ্চিত করা হবে।
নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার ১৭ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ফ্রি বিশেষঞ্জ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং বেক্সিককো ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৭ শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শবর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসেন , নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদুল হক, ডাঃ সুস্মিতা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিজিওনাল সেলস এক্সকিউটিভ আবু সুফিয়ান, এডভোকেট মফিজুর রহমান, বিশিষ্ট সামজসেবী বয়েত উল্লাহ, এস আর চৌধুরী সেলিম, আবু ইউসুফ, হাফিজ শফিউল আলম চৌধুরী, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, এমরান চৌধুরী, শাহীদ তালুকদার, মাওলানা আবু বকর সিদ্দিকী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech