ঢাকা ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, কাউন্সিলর আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ জাবেদ আহমদ, সদস্য অজিত বরণ দেব রায়, আব্দুল আহাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech