মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় জনতা পার্টি।
‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
‎জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও জেলা সাধারণ সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী, সিলেট মহানগর সভাপতি শফিকুর রহমান, মহিলা সম্পাদিকা শেখ ইয়াসমিন বিনতে বদরী ও মহান মুক্তি যুদ্ধের এম এ জি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ