ঢাকা ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে সুনামগঞ্জ -২ (দিরাই- শাল্লা) আসনের রাজনীতি। ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন সবচেয়ে আলোচনায় আকুল মিয়া। তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে আওয়ামী লীগ আমলে তিনি দেশে আসতে পারেননি। এমনকি তার মায়ের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে দেশে আসা হয়নি আকুল মিয়ার। কারণ তিনি দেশে এলে তাকে হত্যা-গুম করার হুমকি দেওয়া হয়েছিল। আন্দোলন-সংগ্রামে আকুল মিয়ার অগ্রণী ভূমিকা ও ত্যাগের মূল্যায়ন করে তাকে মনোয়ন দেওয়ার দাবি তুলেছেন জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বিএনপি নেতারা।
দিরাই-শাল্লা জনগণের মতে, ছাত্র রাজনীতির সকল পর্যায়ের নেতৃত্বে থেকে উঠে আশার অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও স্থানীয় সংযোগ এই তিনটি উপাদান আকুল মিয়াকে মনোনয়ন দৌড়ে এগিয়ে রেখেছে। যদিও অন্য কয়েকজন প্রার্থীও সক্রিয়, তবে তৃণমূলের আস্থা ও সাধারণ জনগণের সমর্থন তাকে বিশেষভাবে আলোচনায় এনেছে।
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে আকুল মিয়া বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।
দলের কঠিন সময়েও অবিচল থাকা, দুঃসময়ে দলের পাশে থেকে বিদেশে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জনে সক্ষম হয়েছি।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে জনগণের আস্থা অর্জন করে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বঞ্চনার উন্নয়ন প্রতিশ্রুতি নিজ আসন নিয়ে তিনি বলেন, দিরাই- শাল্লা মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রী থাকা সত্ত্বেও এই অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech