মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সিলেটের

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সিলেটের

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পুরস্কারে সম্মানিত হলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সেন্ট্রাল কমিটি ইন ইউকে, যুগ্ম আহবায়ক বাংলাদেশ ফ্লাড প্রিভেনশন ইন্টারন্যাশনাল কমিটি ও ভয়েজ ফর জাস্টিস ইউক, বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে মোহাম্মদ ইছবাহ উদ্দিন। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে গতকাল ( ২০ জানুয়ারি ) মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মানবতার কল্যাণে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীরমুক্তিযোদ্ধা মীর হাসমত আলী মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পদক প্রদান করেন। কমিউনিটি নেতা মোহাম্মদ ইছবাহ উদ্দিন এর পক্ষে প্রতিনিধি হয়ে সম্মাননা গ্রহন করেন সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ।
সম্মাননা পেয়ে মোহাম্মদ ইছবাহ উদ্দি বলেন,দারুন এক অনুভূতি মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক এসএম আনোয়ার হোসেন অপুর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ডক্টর আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সচিব ড.মোহাম্মদ জকরিয়া, অর্থমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি এডভোকেট মোঃ মনির হোসেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ