ঢাকা ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ মার্চ ) নগরীর মির্জাজাঙ্গাল হোটেল নির্ভানা ইন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাপুস সিলেট জেলা শাখার সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে এবং বাপুস সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান এর পরিচালনায়
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাপুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, বাপুস কেন্দ্রীয় পরিচালক খলিলুর রহমান, বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও আহবায়ক কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির গাজী নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাপুস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী, সাবেক সভাপতি ও পরিচালক মাহবুবুল আলম মিলন, মোঃ আনোয়ার রশিদ, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদিন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন,বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি, বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে সক্ষম হবো।
<
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech