নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র আলোচনা সভা ও দোয়া মাহফিলে ড. রেজা কিবরিয়া

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র আলোচনা সভা ও দোয়া মাহফিলে ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ নবীগঞ্জ- বাহুবলের নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেছেন, এলাকার উন্নয়নের স্বার্থে   সকল অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করবো।  
‎  দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা মৌলিক সুবিধা থেকে  হবিগঞ্জ-১ আসন অবহেলিত ছিলো, আপনারা আর বঞ্চিত থাকবেন না।   আমার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করার।  আমার বাবারও এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন ছিল। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকাটিকে একটি উন্নত-সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার রোজভিউ হোটেলের  কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
‎নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ মনসুর আলী খানের সভাপতিত্বে ও জজ কোর্টের এডিশনাল জিপি, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন  দেশের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন।   মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড.মোহাম্মদ জহিরুল হল শাকিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ,  কবি ও সাহিত্যিক  জালাবাদ এসোসিয়েশন ইউকের আবুল আজাদ কালাম ছোটন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন,  রোজভিউ হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মইন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিলেট প্লাজা মার্কেটের চেয়ারম্যান বুলবুল আমিন বুলবুল,জেলা আইনজীবী সমিতির   সভাপতি গোলাম ইয়াহইয়াহ চৌধুরী সুহেল, কর আইনজীবী সমিতির সভাপতি  এডভোকেট সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাঃ জাকির হোসাইন চৌধুরী, শাফি চৌধুরী,সিমি কিবরিয়া, ছালেহ আহমদ চৌধুরী, এডভোকেট জোস্না ইসলাম, আব্দুল করিম দলা মিয়া, এসএমপি পুলিশ কর্মকর্তা আব্দুল হাদি, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিনিয়র সহসভাপতি বয়েতউল্লাহ, পানসি গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, আমিনুজ্জামান জোয়াহির, শাহ আজাদ আলী সুমন,ছালেহ আহমদ, জাকারিয়া, হসফিজ শফিউল আলম চৌধুরী,মৌলানা আবু বকর প্রমুখ। শুরতে পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেন মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।




এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ