ঢাকা ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত নবীগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্হ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সঞ্চালনায়
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী তৈরি করার লক্ষ্যে গুরুত্বারোপ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিদ্যালয় পরিবেশ উন্নয়ন, ঝরে পড়া রোধ, এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদারে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে সভায় শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, এম এজি ওসমানী মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী এওয়র আহমদ, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বুলবুল আমিন, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অধ্যক্ষ মোস্তাকিম আলী, বীরেন্দ্র কুমার পাল, তনুজ রায়, বিশিষ্ট ব্যাংকার অলিউর রহমান নাহিদ, বয়েতউল্লাহ, আমিনুজ্জামান জোয়াহির, মাহমুদ হাসান, এস আর চৌধুরী সেলিম, শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, হাফিজুর রহমান চৌধুরী, এম এ রহিম তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech