ঢাকা ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৬
রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি হলো খুশি ও আনন্দের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে। এই মহিমান্বিত দিনে সবাই সাধ্যমতো গরিব-দুঃখীদের পাশে দাঁড়ায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে।
দরগা গেইটে অবস্থান মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে মাসুদ আহমেদ বলেন, “ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। এই দিনে আমাদের উচিত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।”
তিনি আরও বলেন, প্রকৃত ব্যবসা মাধ্যমে আমি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। আমাদের উচিত সৎ ব্যবসার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। পাশাপাশি, সত্য ও ন্যায়ের পথে কাজ করে দেশকে এগিয়ে নেওয়া।”
ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে একতার বন্ধন। আমাদের উচিত হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। এই ঈদে আসুন আমরা প্রতিজ্ঞা করি, মানবতার কল্যাণে কাজ করবো এবং দেশ ও সমাজের উন্নতিতে অবদান রাখবো।
তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদের আনন্দ উপভোগ করুন।”
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech