ঢাকা ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তরুণ নেতৃত্বের অধিকারী শাহীদ আহমেদ তালুকদার । এ লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।
উচ্চশিক্ষিত, তরুণ মেধাবী সমাজসেবক ও নবীগঞ্জ উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহীদ তালুকদার ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শাহীদ তালুকদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রচার এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সম্ভাব্য প্রার্থী।
রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতে খড়ি নেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে শাহীদ তালুকদার বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech