ঢাকা ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
উত্তর বালুচর এএইচ এম জহিরুল হক হিরো টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১লা ডিসেম্বর সকাল ১১ টার দিকে বালুর মাঠে ক্রিকেট টুর্নামেন্টে এর শুভ উদ্বোধন করেন তরুণ সমাজসেবক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক সুমন.মোঃ লায়েক আহমদ.মিছবাহুর রহমান সুয়েজ.সফু মিয়া.রুমেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লাহিন বলেন, সুস্থ দেহে সুন্দর মনের বাস, খেলাধুলা শুধু মানুষকে বিনোদন দেয় না, নিয়মানুবর্তিতা, শৃংখলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতেই
এ এইচ এম জহিরুল হক হিরো ১ম টি-টুয়েন্টি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, খেলাটা যেনো সুন্দর ভাবে পরিচালনা হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech