কুড়ার বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা  নোমান উদ্দিন

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

কুড়ার বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা  নোমান উদ্দিন

নোমান জানান, দীর্ঘদিন  সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় সরকারে জনগণের সেবা করতে চান। এ লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‎নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও সালিশ বাণিজ্য প্রতিরোধ, ইন্সাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব নিরসনে উদ্যোগ গ্রহণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নোমান ।

‎তিনি বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। কুড়ার বাজার ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ