ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী গৌছ উদ্দিন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

<span;>আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  উপজেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন নির্বাচনে    চেয়ারম্যান পদে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রবাসী গৌছ উদ্দিন । তার জনসেবামূলক নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে। এলাকার উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবছর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন গৌছ উদ্দিন। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে থেকে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।  তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিয়েছেন। স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন।  তিনি জানান, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ইউনিয়নে বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও  নির্বাচিত হলে বিনামূল্যে  নাগরিক সার্টিফিকেট, ইউনিয়নে একটি হাসপাতাল এবং ইউনিয়নকে সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ