ঢাকা [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:19 AM, May 27, 2026
জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রিয়াজুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে।
রিয়াজুল ইসলাম বলেন, ৬ নং চিকনাগুল ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বদা কাজ করে যাবেন বলেও জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং মতলব উত্তর ও দক্ষিণসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech