সিলেটস্হ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

সিলেটস্হ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সিলেটস্হ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
‎সিলেটস্হ নবীগঞ্জ কল্যাণ সমিতি  আয়োজিত ৫৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আউশকান্দি মধ্য বাজার জাহাঙ্গীর কমপ্লেক্স  দুস্থ নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
‎নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক,  সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোঃ আবুল ফজল এর পরিচালনায়  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।   উপজেলা নির্বাহী কর্মকর্তা উপকারভোগী মহিলাদের উদ্দেশ্যে বলেছেন,   অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারবে। তিনি বলেন তাদের দেওয়া সেলাই মেশিন যাতে বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন এবং নিজেদের চাহিদা মেটানোর কাজে ব্যবহার করার আহবান জানান।
‎বক্তব্য রাখেন  জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া,  নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি শাহ মোস্তাকিন আলী প্রিন্স,  যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আমিন,  সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট জোস্না ইসলাম,   বিশিষ্ট সমাজসেবী বয়েতউল্লাহ, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি  এস আর চৌধুরী সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ  আহমেদ তালুকদার, আমিনুজ্জামান জোয়াহির, শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ