ঢাকা ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১২টিসহ দেশের ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬ ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে প্রথম দফায় ১২টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে এডভোকেট আনসার খান, সিলেট-২ আসনে এডভোকেট মুজিবুল হক, সিলেট-৬ আসনে ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, সুনামগঞ্জ-২ আসনে মোস্তাক চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে গোলাম হোসেন আবাব, সুনামগঞ্জ-৫ আসনে টি এইচ এম জাহাঙ্গীর, মৌলভীবাজার-১ আসনে এডভোকেট শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার-২ আসনে মোতাহির আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার-৪ আসনে আবদুর রশিদ চৌধুরী মাখন, হবিগঞ্জ-১ আসনে মো. সাইফুর রহমান ও হবিগঞ্জ-৩ আসনে আবদুর হাসিব চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech