ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মজিদপুর কাছা মিয়া চেয়ারম্যান বাড়িতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আব্দুল আহাদ এর অর্থায়নে ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন হয়েছে। শাহজালাল আই কেয়ার এর সহযোগিতায় ২২ জুন সোমবার এ ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে প্রায় ২ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা ও ২৫ জনের ছানি অপারেশন করা হয়েছে। শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান শাহেদুর রহমান এর সভাপতিত্বে এবং প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালিক এর পরিচালনয় বক্তব্য রাখেন, শাহজালাল আই কেয়ার এর মিডিয়া পার্টনার সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, রিফ্রাকশনিস্ট অপটিকস শাহ শরিফা আক্তার, আবু দাইয়ান, শাহার উদ্দিন, সমাজসেবী বদরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech