ঢাকা ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জনগনকে সাথে নিয়েই আগামীতে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ বিরাম আলী চমকের। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যেতে চান । ৭ নং দয়ামীর ইউনিয়নের প্রতিটি মানুষই তার আপনজন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে বিরাম আলী চমক সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এদিকে স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি দয়ামীর ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech